কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে ৬৫ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ৬৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আরই ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৩ নভেম্বর) গবাগনা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার জগন্নাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা সবাই চাকমা সম্প্রদায়ের।
১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ-এর তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালনা করেন আরই-২ কোম্পানির রেকি অফিসার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম।

সেনাবাহিনীর এ উদ্যোগের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগানো।
১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ জানান, স্থানীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।