খাগড়াছড়িতে আনসারের পোষ্ট কমান্ডারকে গুলি করে হত্যার দায়ে অপর সদস্যের মৃত্যুদন্ড - Southeast Asia Journal

খাগড়াছড়িতে আনসারের পোষ্ট কমান্ডারকে গুলি করে হত্যার দায়ে অপর সদস্যের মৃত্যুদন্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১৫ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় আনসার ভিডিপির এক পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত আরেক আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদন্ডে দন্ডিত করেছে আদালত। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসানের আদালত এ রায় প্রদান করে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক বিতন্ডার একপর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম সরকারি অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন। রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত দন্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছেন বলে জানা গেছে।