ঝরে পড়া ৮ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিলেন বান্দরবানের জেলা প্রশাসক

ঝরে পড়া ৮ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিলেন বান্দরবানের জেলা প্রশাসক

ঝরে পড়া ৮ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিলেন বান্দরবানের জেলা প্রশাসক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের আট শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একই সঙ্গে তারা সফলভাবে শিক্ষা জীবন সম্পন্ন করলে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য, পারিবারিক সংকট বা অন্য কোনো কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করছে। ঝরে পড়া এসব শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে এবং তাদের শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।

May be an image of one or more people, people studying and text

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি আন্তরিকতার সঙ্গে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষা জীবন সম্পন্ন করে, তাহলে তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

শিক্ষার্থীদের সহায়তায় জেলা প্রশাসনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস (GRAUS) এবং সমাজসেবা অধিদপ্তরও এগিয়ে এসেছে। অনুষ্ঠানে গ্রাউসের পক্ষ থেকে আটজন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীর্ঘদিন পর আবারও শিক্ষা জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন ঝরে পড়া শিক্ষার্থীরা। তারা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনোযোগের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *