রোয়াংছড়ির দুর্গম বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

রোয়াংছড়ির দুর্গম বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

রোয়াংছড়ির দুর্গম বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মোনাই কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

রোয়াংছড়ির দুর্গম বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল, মোনাই কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, মিজানুর রহমান, শৈ হাই মং মারমা, য় ই মে প্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসারে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *