খাগড়াছড়ির রামগড় স্থল বন্দর পরিদর্শনে ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চলমান স্থল বন্দরের সংযোগ সেতুর কাজ পরিদর্শ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার এইচ ই মুহাম্মদ ইমরান। ১৪ অক্টোবর বুধবার বিকেল ৫টার দিকে রামগড়ের মহামুনিতে বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু-১ এর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

জানা যায়, ভারতের আগরতলা হয়ে সাব্রুম-রামগড় সীমান্তে চলমান স্থল বন্দর মৈত্রী সেতু ১ এর নির্মাণ কাজ পরিদর্শনে আসলে হাই কমিশনার এইচ ই মুহাম্মদ ইমরানকে অভ্যর্থনা জানান বিজিবির রামগড় (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিম ও নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার। এসময় হাইকমিশনারের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা হাইকমিশন অফিসের এডমিন অফিসার মোঃ আশিকুর রহমান ও বিএসএফ কর্মকর্তারা। পরবর্তীতে হাইকমিশনার ফেনী নদীর উপর বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু -১ এর নিমার্ধীন কাজ পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে ভারতের উদ্দেশ্যে রামগড় ত্যাগ করেন।