উখিয়ায় ডোবার পানিতে ভাসছিল রোহিঙ্গা নারীর মরদেহ

উখিয়ায় ডোবার পানিতে ভাসছিল রোহিঙ্গা নারীর মরদেহ

উখিয়ায় ডোবার পানিতে ভাসছিল রোহিঙ্গা নারীর মরদেহ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ ব্লক সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মরজান বেগম (৩০) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা হাশিম উল্লাহর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই জামির হোসেন বলেন, প্রায় দুই মাস আগে মরজান অসুস্থ হয়ে পড়লে তিনি ক্যাম্প-২০ এর এম-২৫ ব্লকে বাবার বাড়িতে চলে যান। সুস্থ হওয়ার পর গত মঙ্গলবার স্বামীর বাড়িতে ফিরে যান। এ সময় টাকার হিসাব নিয়ে স্বামী হাশিম উল্লাহর সঙ্গে তার বিরোধ হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর বাবা নুর মোহাম্মদ ও ভাই হাফেজ মো. হোসেন বুধবার স্বামীর বাড়িতে গিয়ে পারিবারিকভাবে বিরোধ মীমাংসা করেন। কিন্তু এর পরদিন বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায়, বর্ধিত ক্যাম্প-২০ এর লন্ডন ব্রিজ সংলগ্ন একটি লেকে মরজানের মরদেহ ভাসছে।

ওসি মো. মুজিবুর রহমান জানান, উদ্ধার হওয়া নারীর শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *