রাজবন বিহারে কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসব পরিদর্শন করলেন সেনা জোন অধিনায়ক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ৫০তম দানোত্তম কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বিহার পরিদর্শন করেছেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি বিহার পরিদর্শন করেন এবং উৎসব উপলক্ষে প্রধান ভান্তেকে জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
রাজবন বিহারে আয়োজিত এ ধর্মীয় উৎসবে প্রায় ১০ থেকে ১২ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীর সমাগম ঘটে। বৃহৎ এ ধর্মীয় আয়োজন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে জোন অধিনায়ক উৎসবের সার্বিক পরিস্থিতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি রাজবন বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করে ধর্মীয় উৎসবের প্রতি সম্মান ও শুভকামনা জানান।

রাঙামাটি সদর জোন সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের কল্যাণ, নিরাপত্তা এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দায়িত্ব পালন করে আসছে। ধর্মীয় উৎসব ও বিভিন্ন সামাজিক আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা সহায়তা প্রদানের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রাজবন বিহারের ৫০তম কঠিন চীবরদান ও সুবর্ণজয়ন্তী উৎসবের মতো বৃহৎ ধর্মীয় আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পার্বত্য অঞ্চলে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে সহায়ক হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।