দুর্গম পাহাড়ে স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছাতে লংগদুতে আশিকার প্রকল্পের সমাপনী সভা

দুর্গম পাহাড়ে স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছাতে লংগদুতে আশিকার প্রকল্পের সমাপনী সভা

দুর্গম পাহাড়ে স্বাস্থ্য ও পুষ্টিসেবা পৌঁছাতে লংগদুতে আশিকার প্রকল্পের সমাপনী সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির লংগদুতে। প্রকল্পের আওতায় শিশুদের পুষ্টি স্ক্রিনিং, পুষ্টি পরামর্শ, নিরাপদ পানি, স্যানিটেশন ও আয়বর্ধনমূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লংগদু উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়িত প্রকল্পটিতে অর্থায়ন করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি ছিলেন লংগদি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, সাংবাদিক, প্রকল্পের উপকারভোগী ও আশিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া হেলেন কেলার ইন্টারন্যাশনালের অপারেশনস অফিসার তাহারাতুল জান্নাত সর্ণা, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার জয়ন্তী চাকমা এবং প্রকল্পের লংগদু উপজেলা সমন্বয়কারী তিতাস চাকমা সভায় অংশ নেন।

প্রকল্পের আওতায় মোট ৮৩১ শিশুর পুষ্টি স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ে ১৮১ শিশুকে তীব্র অপুষ্টি (এসএএম) এবং ৬৫০ শিশুকে মাঝারি অপুষ্টি (এমএএম) হিসেবে শনাক্ত করা হয়। এসব শিশুর পুষ্টিগত অবস্থার উন্নয়নে বাড়ি পরিদর্শন, পুষ্টি বিষয়ে পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য রেফারেল এবং নিয়মিত ফলোআপ কার্যক্রম পরিচালনা করা হয়।

শিশুদের পুষ্টি পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি প্রকল্পের আওতায় নিরাপদ পানির উৎস স্থাপন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণে আর্থিক সহায়তা, আয়বর্ধনমূলক কার্যক্রম, পুষ্টিকর খাবার তৈরির প্রদর্শনী ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, ভৌগোলিক দুর্গমতা, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার কারণে পার্বত্য অঞ্চলের অনেক প্রান্তিক জনগোষ্ঠী এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে বাধার সম্মুখীন হচ্ছে। এসব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সহযোগিতা প্রয়োজন।

প্রকল্পের অর্জন ও অভিজ্ঞতা ভবিষ্যতের স্বাস্থ্য ও উন্নয়নমূলক কার্যক্রমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখতে এবং দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed