রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার ছয়টি ইভেন্টে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে ইসলামী পাঠাগার বান্দরবানের উদ্যোগে পাঠাগারের সভাকক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী পাঠাগার বান্দরবানের প্রধান নির্বাহী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, পাঠাগারের অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পাঠাগারের লাইব্রেরি নির্বাহী মো. ইসহাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিউল আউয়াল উপলক্ষে বান্দরবানে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আয়োজকেরা জানান, পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যে বান্দরবান জেলা শহরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছয়টি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জনকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেরাত, আযান ও ইসলামী সংগীত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শুদ্ধ সংস্কৃতির চর্চা ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশেও সহায়ক।

বক্তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা ও আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed