কাপ্তাইয়ে ৩৫ হাজার টাকা বিকাশে প্রতারণার অভিযোগে যুবক আটক, তল্লাশিতে মিলল গাঁজা

কাপ্তাইয়ে ৩৫ হাজার টাকা বিকাশে প্রতারণার অভিযোগে যুবক আটক, তল্লাশিতে মিলল গাঁজা

কাপ্তাইয়ে ৩৫ হাজার টাকা বিকাশে প্রতারণার অভিযোগে যুবক আটক, তল্লাশিতে মিলল গাঁজা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। পরে তাকে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশি তল্লাশিতে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) কাপ্তাইয়ের ওয়াগ্গা চেকপোস্টে ঢাকাগামী একটি গাড়িতে তল্লাশির সময় তাকে শনাক্ত ও আটক করেন বিজিবি সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা সুমন কাপ্তাই নতুন বাজারের মানচিত্র মোবাইল টেলিকম নামের একটি বিকাশের দোকান থেকে ৩৫ হাজার টাকা লোড নেন। তবে ওই টাকার মূল্য পরিশোধ না করেই দোকান ত্যাগ করেন তিনি। পরে দোকানদার প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের ছবি সংগ্রহ করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠান।

এরই ধারাবাহিকতায় ওয়াগ্গা চেকপোস্টে তল্লাশির সময় সিসিটিভি ফুটেজে পাওয়া ছবির সঙ্গে মিলিয়ে সুমনকে শনাক্ত করে বিজিবি। পরে তাকে আটক করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ হেফাজতে তার শরীর তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে বিকাশের ৩৫ হাজার টাকা লেনদেনের বিষয়টি নিয়ে দোকানদার ও আটক যুবকের মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। গাঁজা উদ্ধারের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাশের টাকা লেনদেনের বিষয়টি দুই পক্ষের মধ্যে মীমাংসা হওয়ায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক যুবকের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, সুমন এর আগেও জাল টাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *