বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ও তাঁদের সঙ্গে মতবিনিময় করেন জোনের কর্মকর্তারা।

শনিবার (২১ নভেম্বর) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে জোন অধিনায়ক বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, অভিজ্ঞতা ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অসীম সাহস, ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনীর দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গেও মতবিনিময় করেন জোন অধিনায়ক। আলোচনায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ শোনার মধ্য দিয়ে দীঘিনালা জোনের এ আয়োজন সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্যকে আরও অর্থবহ করে তোলে। মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করার প্রত্যয়ও উঠে আসে অনুষ্ঠানে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *