দুর্গম পাহাড়ভাঙ্গায় চার শতাধিক মুরংকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম সেনাজোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় চার শতাধিক মুরংকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম সেনাজোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় চার শতাধিক মুরংকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম সেনাজোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পাহাড়ভাঙ্গা এলাকায় বসবাসরত মুরং সম্প্রদায়ের চার শতাধিক মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।

রোববার (২২ নভেম্বর) আলীকদম জোন অধিনায়কের নির্দেশনায় পাহাড়ভাঙ্গা এলাকায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে মেডিকেল টিম স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম পাহাড়ভাঙ্গা এলাকার আশপাশে প্রায় ১৫টি মুরং পাড়ায় এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষের বসবাস। দুর্গম যোগাযোগব্যবস্থা, আর্থিক অসচ্ছলতা এবং নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সীমিত সুযোগ-সুবিধার কারণে এসব এলাকার বাসিন্দাদের নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গম পাহাড়ভাঙ্গায় চার শতাধিক মুরংকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আলীকদম সেনাজোন

স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে ওই এলাকায় একটি সেনাক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প স্থাপনের পর থেকে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন চিকিৎসা ও সহায়তার প্রয়োজনে ক্যাম্পে যোগাযোগ করছেন। এরই ধারাবাহিকতায় পাহাড়ভাঙ্গা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নেওয়া হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি মেডিকেল টিম স্থানীয়দের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করে। এদিন মুরং সম্প্রদায়ের ১১৮ জন শিশু ও ১৩৫ জন নারীসহ বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ায় চিকিৎসাসংক্রান্ত ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। একই সঙ্গে এলাকায় সেনাক্যাম্প স্থাপনের পর সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

আলীকদম জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed