বাঘাইছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থী ও স্থানীয়দের পাশে সেনাবাহিনী, শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা প্রদান

বাঘাইছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থী ও স্থানীয়দের পাশে সেনাবাহিনী, শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা প্রদান

বাঘাইছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থী ও স্থানীয়দের পাশে সেনাবাহিনী, শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এরই অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়ির মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ এবং স্থানীয়দের জন্য আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল আলম।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্পে যাওয়ার পথে তিনি মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ব্রিগেড কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৭০টি পেন্সিল বক্স, ১৪০টি খাতা ও ৭০টি স্কেল তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে দুটি ফুটবল ও একটি ভলিবল বিতরণ করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

বাঘাইছড়ির দুর্গম জনপদে শিক্ষার্থী ও স্থানীয়দের পাশে সেনাবাহিনী, শিক্ষা উপকরণ ও চিকিৎসাসেবা প্রদান

অন্যদিকে, ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় ২৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। দুর্গম এলাকার বাসিন্দাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি হয়।

দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানো এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিদ্যালয়ের কার্যক্রমে সহযোগিতা করার পাশাপাশি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়িয়েছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করতেও সহায়ক হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed