চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, ওয়াগ্গাছড়া বাগান পরিদর্শনে চা বোর্ড চেয়ারম্যান

চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, ওয়াগ্গাছড়া বাগান পরিদর্শনে চা বোর্ড চেয়ারম্যান

চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, ওয়াগ্গাছড়া বাগান পরিদর্শনে চা বোর্ড চেয়ারম্যান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

২০২৬ সালে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের চা শিল্পের অগ্রযাত্রায় চা শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের নিরলস শ্রম ও নিষ্ঠার কারণেই এ শিল্প এগিয়ে যাচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, ওয়াগ্গাছড়া বাগান পরিদর্শনে চা বোর্ড চেয়ারম্যান

পরিদর্শনকালে চা বোর্ডের চেয়ারম্যান বাগানে চারা রোপণ করেন এবং বাগানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তাঁদের অবদানের কথা তুলে ধরেন তিনি। পরিদর্শনের অংশ হিসেবে শীতার্ত চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পরে বাগান প্রাঙ্গণে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন চা বোর্ডের চেয়ারম্যান। এতে পাহাড়ি ও বাঙ্গালি সংস্কৃতির বৈচিত্র্যময় গান ও পরিবেশনা তুলে ধরেন শিল্পীরা। সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও মংচাই মারমা।

চলতি বছর চা উৎপাদনে নতুন রেকর্ডের আশা, ওয়াগ্গাছড়া বাগান পরিদর্শনে চা বোর্ড চেয়ারম্যান

‘রূপসী কাপ্তাই’-এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য ইয়াছিন পারভীন তিবরীজি, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী, ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সচিব মো. আমিনুর রশীদ, পরিচালক ড. মো. ইসমাইল হোসেন, উপপরিচালক (পরিকল্পনা) সুমন সিকদার এবং ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরীসহ বাগানের চা শ্রমিকরা।

দেশের চা উৎপাদন বৃদ্ধিতে শ্রমিকদের ভূমিকার স্বীকৃতি এবং তাঁদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের অবদানকে নতুন করে সামনে এনেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *