অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের আলিগড় জেলা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ভারতে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার (এসএসপি)।

এসএসপি বনসাল বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ১২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকার করেছেন, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।’

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংক হিসাবের নথি এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) কার্ডসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া তাদের ব্যবহৃত মুঠোফোনও জব্দ করেছে পুলিশ। জব্দ করা ফোন পরীক্ষা করে বাংলাদেশে অবস্থানরত স্বজনদের সঙ্গে ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এসএসপি।

এ ঘটনায় গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed