রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটিতে স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বুধবার (২৫ নভেম্বর) প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত।

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

অনুষ্ঠানে জোন অধিনায়ক প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনের উদ্যোগ গ্রহণ করলে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও স্বাবলম্বিতা অর্জনের পথ সুগম করা প্রয়োজন।

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গবাদিপশু ও গৃহপালিত প্রাণী লালন-পালন, পরিচর্যা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।

স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ক্লাস পরিচালনার পাশাপাশি প্রশিক্ষণের অংশ হিসেবে স্থানীয় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার এবং একটি বেসরকারি গবাদিপশুর খামার পরিদর্শনের ব্যবস্থা করা হয়। এর ফলে প্রশিক্ষণার্থীরা খামার ব্যবস্থাপনা ও প্রাণী পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় ক্ষুদ্র খামার গড়ে তোলার পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতেও অবদান রাখতে পারবেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *