কাপ্তাইয়ে ৫১ কাব শিক্ষকের অংশগ্রহণে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের ৪৬৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কোর্সে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন কাব শিক্ষক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জেলার সহযোগিতায় এবং বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সভাপতি মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী।
অনুষ্ঠান পরিচালনা, প্রশিক্ষকের দায়িত্ব পালন ও সনদপত্র প্রদান করেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার কমিশনার মাহবুব হাসান বাবু। এ সময় বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরীসহ কোর্স লিডার ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম, কাব স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।