নানিয়ারচরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটিকা ও আলোচনা সভা

নানিয়ারচরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটিকা ও আলোচনা সভা

নানিয়ারচরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটিকা ও আলোচনা সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে নাটিকা, প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (১৬ দিনের অ্যাক্টিভিজম-২০২৬) উপলক্ষে শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নানিয়ারচরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটিকা ও আলোচনা সভা

সুইডেন সরকারের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের আওতায় স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এ অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়ন করে।

কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক নাটিকা উপস্থাপন, বাঁশের তৈরি আসবাবপত্র বানানোর প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

নানিয়ারচরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নাটিকা ও আলোচনা সভা

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের সমন্বয়ক মিতু চাকমার সভাপতিত্বে এবং সমন্বয়ক সুবিন্দু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় টিভির নানিয়ারচর প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে ১৬ দিনের অ্যাক্টিভিজম কর্মসূচির সূচনায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে নানিয়ারচর উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *