রাজস্থলী ও ফারুয়া থানা পরিদর্শন করলেন রাঙামাটির পুলিশ সুপার
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির রাজস্থলী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব, পিপিএম। শনিবার (২৮ নভেম্বর) পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন ও জনসাধারণকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানা পুলিশের কার্যক্রম ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ফারুয়া ইউনিয়নের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ফারুয়া থানা পরিদর্শনকালে ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, নিরু কার্বারী, যতিন মেম্বার, হেডম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।