করোনার প্রকোপ কমে যাওয়া দেশগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা - Southeast Asia Journal

করোনার প্রকোপ কমে যাওয়া দেশগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যেসব দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কমছে, সেসব দেশগুলোকে এখনো ‘সতর্ক’ থাকা প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক জরুরি ভার্চুয়াল ব্রিফিংয়ে গত ২৭ নভেম্বর শুক্রবার ডব্লিউএইচওর কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ এ কথা বলেন।

ভ্যান কেরখোভ বলেন, ‘যদি করোনা শনাক্তের সংখ্যা কমতেও থাকে, তাও সব দেশগুলোকে সচেতন থাকতে হবে। এর আগেও আপনারা এ বিষয়ে শুনেছেন, তাও আমরা এ বিষয়ে জোর দিচ্ছি। আপনারা আপনাদের সতর্ক অবস্থান থেকে সরে আসবেন না। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পর সংক্রমণটি হ্রাস পাচ্ছে দেখে ভালো লাগছে। তবে এখনো হাল ছাড়ার সময় আসেনি।’