টেকনাফ সীমান্তে মিয়ানমারে পাচারের আগেই ৩২ বস্তা সার জব্দ

টেকনাফ সীমান্তে মিয়ানমারে পাচারের আগেই ৩২ বস্তা সার জব্দ

টেকনাফ সীমান্তে মিয়ানমারে পাচারের আগেই ৩২ বস্তা সার জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারের আগেই ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২৮ ও ২৯ জুন টেকনাফ ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির সদস্যরা নাফ নদী সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে ২৮ জুন সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পোস্ট সংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

পরদিন ২৯ জুন ভোরে একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।

বিজিবির তথ্যমতে, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া ৩২ বস্তা সার ও দুটি নৌকার মোট আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *