করোনায় লণ্ডভণ্ড ভারত, মহারাষ্ট্রে লকডাউন - Southeast Asia Journal

করোনায় লণ্ডভণ্ড ভারত, মহারাষ্ট্রে লকডাউন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে লকডাউন জারি করা হয়েছে ভারতে করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য মহারাষ্ট্রে। রাজ্যে সপ্তাহের শেষদিন শনিবার (১০ এপ্রিল) এ লকডাউন জারি করা হয়।

গত মার্চ মাসের শেষ দিক থেকেই প্রতিদিন এক লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হচ্ছে দেশটিতে। এ অবস্থায় অনেক রাজ্যই করোনা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিচ্ছে। সংক্রমণ এড়াতে মহারাষ্ট্র ও রাজধানী মুম্বাইয়ে সব রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচজনের বেশি লোক একত্রে জড়ো হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চলতি সপ্তাহের শেষ থেকে পরবর্তী সপ্তাহের শুরু পর্যন্ত ছুটির দিনগুলোতে এ লকডাউনে থাকতে হবে মহারাষ্ট্রবাসীকে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না।