ভূষনছড়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় মানবিক সহায়তা দিল ১২ বিজিবি

ভূষনছড়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় মানবিক সহায়তা দিল ১২ বিজিবি

ভূষনছড়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় মানবিক সহায়তা দিল ১২ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বরকলের ভূষনছড়া এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষনছড়া ফারুক-ই আজম হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শুকনা রেশন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আওতাধীন ভূষনছড়া ফারুক-ই আজম হেফজখানা ও এতিমখানা মাদ্রাসায় এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের খাদ্য সহায়তা হিসেবে বিজিবির পক্ষ থেকে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল ও ৮ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।

এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় এতিমখানা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বিজিবির ভূমিকা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *