রামগড় ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় গাঁজা জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর সদস্যরা অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লারমুখ থেকে পাঁচ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের বিজিবির একটি টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পাঁচ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১৭ হাজার ৫০০টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় গাঁজা জোরারগঞ্জ থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেছেন, অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।