দূর্গম পঙ্খীমূড়ায় সেনাবাহিনী কর্তৃক অসহায়দের বিনামূ্ল্যে স্বাস্থ্যসেবা প্রদান - Southeast Asia Journal

দূর্গম পঙ্খীমূড়ায় সেনাবাহিনী কর্তৃক অসহায়দের বিনামূ্ল্যে স্বাস্থ্যসেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের দূর্গম পঙ্খীমূড়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূ্ল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর মহালছড়ি জোন কর্তৃক মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম দিনব্যাপী প্রায় তিন শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোন অধিনায়ক জানান, মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।

You may have missed