খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে দুই শতাধিক হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) রেজামনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেজামনিপাড়া আর্মি ক্যাম্পে আওতাধীন বিদ্যুৎ বিহীন দুর্গম এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও তদের মাঝে ৪০ হাজার টাকার ঔষধ বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন মো. মাহিম ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর জান্নাত সাবেরা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন টি এম খাইরুল বাশার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা ইউসুফ এবং ডা. মো. হাসান পারভেজ প্রমুখ।

মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয়।

খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ধারা অব্যাহত থাকবে।