রাঙামাটিতে সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ নগদ ১৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে কচুছড়ি বিজিবি ক্যাম্পের হেলীপ্যাডে ক্ষতিপুরণের এসব অর্থ হস্তান্তর করেন সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন(ইসিবি)র কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ।
এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহিন সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
যথা সময়ে উপযুক্ত ক্ষতি পূরনের টাকা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় ইউপি সদস্য প্রিয় বিকাশ চাকমা।
ক্যাপ্টেন মোহাম্মদ সালেহ জানান, নির্মিতব্য এ সড়কটি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। সড়কটির কাজ শেষ হলে স্থানীয়দের জীবনমান ও অর্থনৈতিক অবস্থা বদলে যাবে।
তিনি জানান, আজ ৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা সহ এ পর্যন্ত মোট ২৪ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপূরন প্রদান করা হয়েছে।