সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৮০ রোহিঙ্গাকে আনা হলো ট্রানজিট ক্যাম্পে - Southeast Asia Journal

সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৮০ রোহিঙ্গাকে আনা হলো ট্রানজিট ক্যাম্পে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে ঘুমধুমস্থ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সরানো হচ্ছে ৩৫ পরিবারকে সেইসাথে নিবন্ধিত হয় ১৮০ রোহিঙ্গা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রোহিঙ্গাদের সরানোর কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান।

তিনি জানান, গতকাল রোহিঙ্গাদের সরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই কাজে নিয়োজিত ছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আজ প্রথম দফায় ৩৫ পরিবারের ১৮০ জনকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পূর্বাংশের ট্রানজিট ক্যাম্পে রাখা হবে।

এছাড়াও প্রত্যেক রোহিঙ্গার হাতে থাকা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশরে কর্মকর্তা প্রিতম সাহার নির্দেশনায় উল্লেখ রয়েছে তাদের অবস্থানের কথা।

বর্তমানে তুমব্রু সীমান্তে ৫৫৮ পরিবারের ২৯৭০ জন রোহিঙ্গা অবস্থান করছে। যাদের মধ্যে ৩৭৭ রোহিঙ্গা পরিবারের ২ হাজার ৯৮ রোহিঙ্গা নিবন্ধিত। বাকি ১৭৯ পরিবারের ৮৭২ জন রোহিঙ্গা অনিবন্ধিত।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারী তুমব্রু সীমান্তের শূন্যরেখায় গোলাগুলি ও অগ্নিসংযোগে হতাহত সহ রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়ে যায়। এসব রোহিঙ্গা তাবু টাঙ্গিয়ে তুমব্রু বাজারে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। পরে প্রশাসন তাদের সরানোর সিন্ধান্ত গ্রহণ করে।