মীরসরাই সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ ভারতীয় গরু জব্দ

মীরসরাই সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ ভারতীয় গরু জব্দ

মীরসরাই সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ ভারতীয় গরু জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ ও রহমতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আটটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৫ হাজার টাকা।

বুধবার (২৬ নভেম্বর) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ ও রহমতপুর বিওপির টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত ১টা ৩০ মিনিটের দিকে কয়লারমুখ বিওপির টহল দল বর্দ্ধগেড়ামারা নামক সীমান্ত এলাকা থেকে ছয়টি ভারতীয় গরু জব্দ করে। এর আগে রাত ১১টার দিকে রহমতপুর বিওপির টহল দল রহমতপুর সীমান্ত এলাকা থেকে আরও দুটি ভারতীয় গরু জব্দ করে। পৃথক দুটি অভিযানে সর্বমোট আটটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৫ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সীমান্ত এলাকার জনগণকে চোরাচালানসহ সীমান্তসংক্রান্ত অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *