বান্দরবানের সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, এক মাঝির মৃত্যু - Southeast Asia Journal

বান্দরবানের সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষ, এক মাঝির মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচির সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক মাঝির মৃত্যু হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার রেমাক্রী ইউনিয়নের পদ্ম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মাঝির নাম সামংগ্যা ত্রিপুরা (৫০)। তিনি ১ নম্বর রেমাক্রীর খেসাপ্রু পাড়ার বাসিন্দা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সকালে একটি নৌকায় পাঁচ জন পর্যটক ও একজন গাইডসহ সাতজন ছিলেন। আর সামংগ্যার নৌকাতে তিন জন স্থানীয় ছিলেন। পদ্ম মোড় এলাকায় সাঙ্গু নদীর সরু অংশে নৌকা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সামংগ্যার মৃত্যু হয়।

ওসি আরও জানান, সামংগ্যার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

You may have missed