জুরাছড়িতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাবৃত্তি প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা রাঙামাটির জুরাছড়ি উপজেলার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
সম্প্রতি প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা-শিক্ষাসহ সকল ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (৫ ফেব্রুয়ারি) জুরাছড়ি জোনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন কলেজ ও স্কুলে ভর্তির জন্য ১৪ জন দরিদ্র শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সফিকুল ইসলাম।
এসময়, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টটর মোঃ মোরশেদুল আলমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বলেন, এই সহযোগিতা প্রান্তিক জনগোষ্ঠীদের চিকিৎসা-শিক্ষাসহ ক্ষেত্রে অব্যাহত থাকবে।