বিলাইছড়ি জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ প্রদান - Southeast Asia Journal

বিলাইছড়ি জোনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির বিলাইছড়িতে জোন কর্তৃক দরিদ্র পাহাড়ী জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও সহায়তা ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি ) ধূপশীল আর্মি ক্যাম্পে বিলাইছড়ি জোন এর মেডিক্যাল অফিসারদের তত্বাবধানে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে ৯৩ জন দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিলাইছড়ি জোনের পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর এবং দূর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল ধরণের কার্যক্রম বিলাইছড়ি জোন সর্বদা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

You may have missed