বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদম জোন কর্তৃক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, গরীব শিক্ষক-শিক্ষার্থী, দুঃস্থ পরিবার, উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আলীকদম সেনা জোন ক্যান্টিন হলরুমে এক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে এই সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, গরীব শিক্ষক শিক্ষার্থী, দুঃস্থ পরিবার, উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ ২ লক্ষ ৪২ হাজার ৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান বলেন, আলীকদম সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতে ও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ দুঃস্থদের চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আলীকদম জোন কর্তৃক প্রতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক প্রদান করে থাকেন। তাছাড়া দুঃস্থদের মাঝে ত্রাণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করে থাকেন। চলমান শীতে অত্র জোনের আওতাধীন ক্যাম্পের সদস্যরা দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করেছেন।