দুর্গম পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্ব্ত্য জেলার জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত পাহাড়ির জনগোষ্ঠীর শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।
আজ সোমবার (৬ মার্চ) দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ সাদমান রহমান।
উপজেলার বনযোগীছড়া চৌমুহনী কমিনিউটি ক্লিনিকে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকেই সেবা নিতে হাজির হন দুর্গম এলাকায় শতাধিক রোগী। একে একে চিকিৎসকের পরামর্শ নিয়ে বিনামূল্যে ঔষধসহ বাড়ি ফেরেন তারা।
বিষয়ঃ ০২ বীর জুরাছড়ি জোন সদর কর্তৃক গরীব ও অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ প্রসঙ্গে।
এ সময় বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনাময় চাকমা, স্থানীয় ওয়ার্ড সদস্য দিপায়ন চাকমা, কার্বারী ধনমন চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী জানায়, সেনাবাহিনী পাহাড়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়নে মুলমন্ত্রে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।