রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)সদস্যরা

গত ৫ মার্চ রবিবার গভীররাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ওয়েস্টের এ-৯ব্লকের সামনে এ অভিযান চালানো হয়।

এসময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলেন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলর সাদ্দাম হোসেন (৩১)।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।