পাহাড়ে শান্তি ও উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য- ব্রিগেডিয়ার জেনারেল মহিউদ্দিন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেছেন, পার্বত্য শান্তিচুক্তির পর থেকেই আইনশৃংখলা বাহিনী পাহাড়ের শান্তি ও উন্নয়নে কাজ করে চলেছে।
সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলে চুক্তি পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে জানিয়ে নবাগত রিজিয়ন কমান্ডার আলো বলেন, এ পদেক্ষেপ বাস্তবায়ন প্রক্রিয়ায় সেনাবাহিনী যেমন জড়িত, তেমনি সাংবাদিকরাও একেবারে শুরু থেকে জড়িত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপরে খাগড়াছড়ি রিজিয়নের বাগান বিলাসে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত, বিগ্রেডের স্টাফ অফিসার মেজর জাহিদ হোসেন, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ানসহ খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংকবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নে দুটি ল্যাপটপ প্রদান করেন এবং সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।