পাহাড়িদের ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর সুপেয় পানি সরবরাহ - Southeast Asia Journal

পাহাড়িদের ধর্মীয় অনুষ্ঠানে সেনাবাহিনীর সুপেয় পানি সরবরাহ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা ও হিন্দু সম্প্রদায়ের ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন অধিনস্ত মহালছড়ি জোন।

উপজেলার ধুমনীঘাট ত্রিপুরা পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের মহাবারণী তীর্থ গঙ্গাস্নান উৎসব উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ পানি সরবারহের এ ব্যবস্থা করে মহালছড়ি জোন।

শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের পুরোহিত রায়দাস ত্রিপুরা ও পূজা উদযাপন কমিটির সভাপতি নকুল চন্দ্র ত্রিপুরা জানান, সমুদ্রপৃষ্ঠ থেকে এই এলাকাটি অনেক উঁচু হওয়ায় এ মৌসুমে এই এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। পানি সংকটের কারণে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য মহালছড়ি সেনা জোন কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ করে আমাদের পাঁশে এসে দাড়িয়েছে। এ মহতী উদ্যেগের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মহালছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বারুনী স্নান

মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইঁয়া জানান, ধুমনীঘাট এলাকায় প্রতি বছর এই মৌসুমে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ফলে ঐ এলাকায় সুপেয় পানির ব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় বৃদ্ধ ও শিশুরা। তাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত পূণ্যার্থীদের কথা চিন্তা করে ২ দিনব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

এছাড়া, ওই এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনসহ স্থানীয়দের জীবন-মান উন্নয়নের জন্য মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

You may have missed