রাঙামাটিতে ৬ শত গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি - Southeast Asia Journal

রাঙামাটিতে ৬ শত গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন বিজিবি জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৬ শতাধিক পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার রাজনগর ব্যাটালিয়ন (বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরসহ অধীন চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার গরিব, দুঃখী, অসহায় এবং দরিদ্র ৬০০ জন জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জোন অধিনায়ক, লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম, এসপিপি’র নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিতরণ করা এসব ইফতারের মধ্যে ছিল খেজুর, ছোলাভুনা, মুড়ি, পেঁয়াজু, জিলাপী,জুস, মাংসের তেহেরী এবং ডিমের কোরমা।

You may have missed