খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের এর ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৩ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংত্রুান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক প্রশিক্ষক মোঃ রাসেল হোসেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব কর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খায়রুল আলম মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক-বেসামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল হাসান বলেন, পার্বত্য অঞ্চলের জনসাধারনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রেখে সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে মাটিরাঙ্গা জোন ভবিষ্যতেও আন্তরিকতার সাথে কাজ করে যাবে।