পাহাড়ে ৪ শতাধিক অসহায় জনসাধারণ পেল ৪৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিজিবি কর্তৃক পরিচালিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পইনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন স্থানীয় ৪০২ জন দুস্থ পাহাড়ি ও বাঙ্গালি রোগী। একই সাথে তাদের মাঝে ঔষধও বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মে) বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কর্তৃক উপজেলার সোনাইআগা ও যৌথ খামার এলাকায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম উপস্থিত থেকে সকালে এ মহতি কার্যক্রমের উদ্বোধন করেন।
বিজিবি জানায়, দুজন চিকিৎসক দ্বারা পরিচালিত দিনব্যাপী এ ক্যাম্পেইনে সর্বমোট ৪০২ জন দুস্থ্ পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণ করেন।
রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে থাকবে।
এছাড়াও গরীব ও দুস্থ্ জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।