নানিয়ারচরে শান্তি চুক্তির বর্ষ পূর্তি উদযাপন - Southeast Asia Journal

নানিয়ারচরে শান্তি চুক্তির বর্ষ পূর্তি উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি নানিয়ারচর জোনের উদ্যোগে আজ ২রা ডিসেম্বর শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক শান্তি র‌্যালির আয়োজন করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন শান্তি র‍্যালির শুভ উদ্বোধন করেন। র‍্যালিটি নানিয়ারচর উপজেলার প্রধান ফটক হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ সুজন হালদার সহ কয়েক হাজার পাহাড়ি ও বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে নানিয়ারচরের ছানা বাজার এলাকায় অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর জন‍্য নানিয়ারচর সেনাজোনের একটি ইউনিট শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

এছাড়া উক্ত কর্মসূচির আওতায় বুড়িঘাট পূন বার্সন সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে গরীব, দুস্থ ও অসহায় নারী পুরুষ ও বৃদ্ধসহ প্রায় ৫ শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী রোগাক্রান্ত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

উক্ত দিবসকে আরও প্রানবন্ত ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গণে অত্র উপজেলার স্থানীয়দের সাথে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয়।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ী জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।