বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার নিরাপত্তায় সদা জাগ্রত- সেনাবাহিনী প্রধান - Southeast Asia Journal

বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার নিরাপত্তায় সদা জাগ্রত- সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার নিরাপত্তায় সদা জাগ্রত- সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ মাতৃকার নিরাপত্তায় সদা জাগ্রত। দেশে বিদেশে বাংলাদেশ সেনাবাহিনীর সাহসিকতা, নিষ্ঠা, আন্তরিকতা ও কর্তব্য নিষ্ঠতা প্রশংসিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আজ কক্সবাজারস্থ এডি ফায়ারিং রেঞ্জে প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম সিএস/এএ৩ এর ফায়ারিং পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মত ১২ কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিঃ মিঃ টুইন ব্যারেল এ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেম এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা।

উল্লেখ্য, উক্ত গান সিস্টেম ৪ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, এ্যাডজুটেন্ট জেনারেল, সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ সেনা-সদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি , পিএসসি এক সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে কক্সবাজার আসেন।

তিনি বিশেষ হেলিকপ্টারে আজ সকালে ঢাকা থেকে কুমিল্লা সেনানিবাসে পৌঁছান। সেখান থেকে উখিয়ার সাগর পাড়ের সেনাবাহিনীর রেষ্টহাউজ বে ওয়াচে পৌঁছান দুপুর সাড়ে ১২ টায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।

You may have missed