রাঙামাটির নানিয়ারচরে বানভাসি মানুষের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে বানভাসি মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সুষম খাদ্য, শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে বরাবরই বানভাসি অসহায়দের পাশে এসে দাঁড়ায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর নানিয়ারচর জোনের সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকায় পানিবন্দি গরীব ও অসহায় পরিবারসমূহের মাঝে বন্যার শুরু থেকেই ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নানিয়ারচরের পুরাতন বাজারের ৫১টি পানিবন্দি বাঙ্গালী ও পাহাড়ি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (চিড়া, আটা, গুড়, মুড়ি এবং মোমবাতি) প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এই ত্রাণ সাহায্য পৌঁছে দেয়া সেনাসদস্যরা।
সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।
নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।