আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ শুরু

আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ শুরু

আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাহাড়ি অঞ্চলে মসলা চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণটি আগামী বুধবার (২৫ নভেম্বর) শেষ হবে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ শুরু

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় স্থানীয় ৩০ জন কৃষক-কৃষাণীকে মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগবালাই দমন, কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি মসলা উৎপাদনে বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি আয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষি কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় মসলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বাড়াতে ও মসলা চাষ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *