সেনাবাহিনী পাহাড়ে রুটিন দ্বায়িত্ব পালন করছে, গুজব প্রতিরোধে সঠিক তথ্য পরিবেশনের আহবান

সেনাবাহিনী পাহাড়ে রুটিন দ্বায়িত্ব পালন করছে, গুজব প্রতিরোধে সঠিক তথ্য পরিবেশনের আহবান

সেনাবাহিনী পাহাড়ে রুটিন দ্বায়িত্ব পালন করছে, গুজব প্রতিরোধে সঠিক তথ্য পরিবেশনের আহবান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা দেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ সেনাবাহিনী রুটিন দ্বায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, সেনাবাহিনী শুধু এ অঞ্চলের সিভিল প্রশাসনকে নিরাপত্তা সহায়তা করছে। পাহাড়ে কোনো সেনাশাসন নেই।

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন, একটি মহল সেনাবাহিনীর নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, খুনখারাবি করছে। সাধারণ মানুষের নিরাপত্তায় এসব অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী কাজ করছে।

সেনাবাহিনী পাহাড়ে রুটিন দ্বায়িত্ব পালন করছে, গুজব প্রতিরোধে সঠিক তথ্য পরিবেশনের আহবান

ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সেনাবাহিনী বদ্ধপরিকর। অপপ্রচারে পিছপা হওয়ার সুযোগ নেই।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মো. জহুরুল আলম, শাহরিয়ার ইউনুসসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed