সন্ত্রাসীদের গুলিতে নিহত রুপসি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলো সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উত্তর দুদুকছড়ায় আঞ্চলিক দুটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের মধ্যে সংঘর্ষে নিহত গৃহবধূ রুপসি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল (৫ মার্চ) সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের অঅওতাধীন খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে সেনাবাহিনীর সদস্যরা রুপসি চাকমার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।
এমন মানবিক উদ্যোগ পাহাড়ের অস্থির পরিস্থিতিতেও অন্যদের কাছে একটি শান্তির বার্তা পৌঁছানোর কাজ করেছে। রুপসি চাকমার নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক এবং নিরাপত্তাহীনতা গভীর হয়ে উঠেছে, তবে সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয়দের মধ্যে একটি নতুন আশা ও ভরসা সৃষ্টি করেছে।
গত ৩ মার্চ, ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল)-এর মধ্যে গোলাগুলির সময় রুপসি চাকমা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান, যা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সহিংসতার আরেকটি দুঃখজনক উদাহরণ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয়রা মনে করেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের সহায়তায় সীমাবদ্ধ নয়, বরং পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।