ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা

ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা

ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর রাজধানীজুড়ে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

এদিকে উত্তর প্রদেশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিজি) অমিতাভ যশ জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) রাজ্যের সব জ্যেষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সংবেদনশীল ধর্মীয় স্থান, সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিরাপত্তা বাড়াতে।

তিনি বলেন, সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে। উত্তর প্রদেশের সব জেলার পুলিশকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

লখনউ থেকে জারি করা নির্দেশনায় সংবেদনশীল এলাকাগুলোতে টহল ও তল্লাশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় মুম্বাইয়েও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

নিরাপত্তা সংস্থার সূত্রে জানানো হয়েছে, রাজধানী দিল্লিতে আটজন নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনার পর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।