ঢাকায় এসে হাত মেলালেও পাকিস্তানকে কঠোর সতর্কবার্তা জয়শঙ্করের
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে তাদের দু’জনের সাক্ষাৎ হয়। সংক্ষিপ্ত সাক্ষাতে একে অপরের সঙ্গে করমর্দন এবং কুশল বিনিময় করেন তারা, যা উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামেও। তবে এর দু’দিনের মাথায় ইসলামাবাদকে ‘খারাপ প্রতিবেশী’ অভিহিত করে সতর্কবার্তা দিয়েছেন ভারতীয় মন্ত্রী।
মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে জয়শঙ্কর বলেছেন, ‘আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না’। সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন মতে, ‘অপারেশন সিন্দুর’-এর দিকে ইঙ্গিত করেই মূলত তিনি এ কথা বলেছেন।
আমরা কীভাবে নিজ অধিকার প্রয়োগ করব তা আমাদের ওপর নির্ভর করে। আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয় তা কেউ বলে দিতে পারে না। আত্মরক্ষার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব।
যদি আপনার এমন কোন প্রতিবেশী থাকে যে আপনার প্রতি ভালো অথবা অন্তত আপনার জন্য ক্ষতিকর নয়; তাহলে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো সদয় হওয়া, সেই প্রতিবেশীকে সাহায্য করা এবং একটি দেশ হিসেবে আমরা এটাই করি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।