লংগদুতে ইউপিডিএফের আস্তানায় বিশেষ সেনা অভিযান, তিনটি গোপন ঘাঁটি ধ্বংস

লংগদুতে ইউপিডিএফের আস্তানায় বিশেষ সেনা অভিযান, তিনটি গোপন ঘাঁটি ধ্বংস

লংগদুতে ইউপিডিএফের আস্তানায় বিশেষ সেনা অভিযান, তিনটি গোপন ঘাঁটি ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন-এর নেতৃত্বে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স এ অভিযান পরিচালনা করে।

সূত্র জানায়, অভিযান চলাকালে ইউপিডিএফের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করা হয়। পরবর্তীতে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

এসব আস্তানায় এলএমজি পোস্ট, সন্ত্রাসীদের বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ এবং রান্নাঘরসহ বিভিন্ন অবকাঠামোর অস্তিত্ব পাওয়া যায়, যা সংগঠিত সশস্ত্র তৎপরতার স্পষ্ট প্রমাণ বহন করে।

লংগদুতে ইউপিডিএফের আস্তানায় বিশেষ সেনা অভিযান, তিনটি গোপন ঘাঁটি ধ্বংস

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা আগেই এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী অভিযান শেষে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পুরো এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম চালায়।

সূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা দমন, সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পার্বত্য এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা ধ্বংস ও তাদের তৎপরতা প্রতিহত করতে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যা স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।