নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুব ম্যারাথন‘২৪: পাহাড়ি–বাঙ্গালি সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সুস্থ জীবনচর্চার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে যুব ম্যারাথন’২৪।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সেনাবাহিনীর দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়, যা উপজেলার ইতিহাসে ব্যাপক পরিসরে পাহাড়ি–বাঙ্গালির সম্প্রীতির প্রতীক হিসেবে প্রথমবারের মতো আলোচিত হয়ে ওঠে।

ম্যারাথনে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন।

নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুব ম্যারাথন‘২৪: পাহাড়ি–বাঙ্গালি সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

এসময় দীঘিনালা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সী প্রায় ৩০০ জন নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোন অধিনায়ক বলেন, ‘সুস্থ দেহে সুন্দর মন—সুস্থতার জন্য দৌড়াও।’ নিয়মিত শরীরচর্চা করলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি মন-মানসিকতাও ইতিবাচক থাকে বলে তিনি উল্লেখ করেন।

তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণই পারে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে।

নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যুব ম্যারাথন‘২৪: পাহাড়ি–বাঙ্গালি সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

জোন অধিনায়ক উক্ত আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটির আহ্বায়ক একে এম বদিউজ্জামান জীবন মাস্টারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও প্রশংসা জানান। পাশাপাশি ভবিষ্যতেও দীঘিনালা উপজেলায় এ ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক আয়োজনের পাশে দীঘিনালা জোন সর্বদা থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকে সামনে রেখে এমন শান্তিপূর্ণ, আনন্দঘন ও স্বাস্থ্যবান্ধব আয়োজন পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।

প্রসঙ্গত, পাহাড়ি অঞ্চলে সামাজিক সম্প্রীতি, যুবসমাজের ইতিবাচক অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দীঘিনালা জোন ও উপজেলা প্রশাসনের সমন্বিত এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed